মঙ্গলবার, নির্বাচন কমিশনের সহকারী সচিব (জনবল ব্যবস্থাপনা শাখা-১) মোহাম্মদ শাহীনুর রহমান এক অফিস আদেশ জারি করেছেন।
এতে জানানো হয়, নির্বাচন ভবনকে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) তালিকাভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ২৮ আগস্টের জরিপের অগ্রগতি প্রতিবেদনের ভিত্তিতে স্পর্শকাতর এলাকাসহ ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (বিশেষ শাখা) কর্তৃক জরুরি ভিত্তিতে যাচাইয়ের (ভেটিং) সুপারিশ করা হয়েছে।
এ প্রেক্ষিতে, নির্বাচন ভবনে কর্মরত সবাইকে নির্ধারিত ছকের মাধ্যমে তথ্য প্রণয়ন করে, তা অনুবিভাগ বা দপ্তরভিত্তিক একত্রিত করে ১২ জানুয়ারির মধ্যে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ